× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী

লন্ডনে ৩ বাংলাদেশীসহ ১০ ছিনতাইকারীকে ১১০ বছরের কারাদণ্ড

admin
হালনাগাদ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের দায়ে ১০ ব্যক্তিকে মোট ১১০ বছর ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক দুটি বিচার কাজ শেষে শুক্রবার লন্ডনের ব্ল্যাকফ্রায়ার্স ক্রাউন কোর্টে তাদের সাজার মেয়াদ ঘোষণা করা হয়। সংঘবদ্ধ এই চক্রটি ইস্ট এবং নর্থ লন্ডনে প্রায় ১৭টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে আদালত জানিয়েছে।

২০১৬ সালের পহেলা মে থেকে একই বছরের ২৭শে নভেম্বর পর্যন্ত এই চক্রটি প্রায় এক মিলিয়ন পাউন্ডের মোবাইল ফোন এবং ট্যাবলেট ছিনতাই করে। একই সময় তারা অনেক দোকানপাট ভাঙচুর করে।

সাজাপ্রাপ্তরা হলেন- কোর্টনি হোয়াইট (২৩), মমিনুর রহমান (২২), মোহাম্মদ হোসেইন (২৪), চাং মোবায়ালা (২২), মোহাম্মদ আলী (২৪), ক্রিস কস্টি (১৯), ববি কেনেডি (২২), আলফি কেনেডি (২১), আতালাহ (২১) এবং ডাইলান ক্যাস্টানো লোপেজ (২০)। এরা সবাই আদালতে কেউ নিজে দোষ স্বীকার করেছে অথবা দোষী সাব্যস্ত হয়েছে। এদের মধ্যে অন্তত তিনজন বাঙালি আছেন বলে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..