× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

লঙ্কান অধিনায়কের মুখেও মুস্তাফিজ বন্দনা

admin
হালনাগাদ: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে পাখির চোখ করেছিল ভারত।

মিরপুরের সবুজ উইকেট তাদের সবচেয়ে বড় আতঙ্ক ছিল দেশসেরা এই কাটার। ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি মুস্তাফিজকে সামলানো কঠিন বলে দাবী করেছিলেন।

এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তাই এবার লঙ্কান অধিনায়কের মুখেও মুস্তাফিজ বন্দনা।

ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের পরাজয় ঠেকাতে অবদান রাখতে পারেননি মুস্তাফিজ। বাঁহাতের দুর্দান্ত গতি আর জাদুকরি কাটারে খেলাটাকে ঝাঝালো করে তুললেও প্রথম ম্যাচে হাসতে পারেননি আইসিসির বর্ষসেরা একাদশে থাকা এই তারকা। তবে আরব আমিরাতের বিপক্ষে নিজের জাত চিনিয়েছেন মুস্তাফিজ।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ ওভারে ১৩ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। ৪ ওভারে তার ডট বল ছিল ১৮টি। আর সবচেয়ে বড় কথা হলো ওই ম্যাচে দারুণ এক হ্যাটট্রিকের সুযোগ মিস করেছেন তিনি।

মাত্র ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মুস্তাফিজ এ নিয়ে হ্যাটট্রিকের সুযোগে হারিয়েছেন ৫টি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগেও ধ্রুবতারার জায়গা দখল করা মুস্তাফিজকে নিয়ে আলোচনা কম হচ্ছে না। এর আগে কোহিল মুস্তাফিজকে বিশ্বক্রিকেটের গুরুত্বপূর্ণ তারকা বলেছেন।

কোহলির সঙ্গে এই মন্তব্যে সুর মিলিয়েছেন লঙ্কান সেরা পেসার লাসিথ মালিঙ্গা। সেরা পারফরম্যান্সের জন্য মুস্তাফিজকে প্রশংসা করতে কার্পণ্য করেননি শ্রীলঙ্কান অধিনায়ক। সাংবাদ সম্মেলনে মুস্তাফিজের প্রশ্ন উঠতেই মালিঙ্গা বলেন, ‘বাংলাদেশ এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও মুস্তাফিজ দারুণ এক সম্পদ। সে সত্যিই খুব ভালো খেলছে।’


এ ক্যটাগরির আরো খবর..