× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

লক্ষ্মীপুর সরকারি কলেজ প্লাটুনে বিএনসিসি ক্যাডেট পদে ভর্তি চলছে

admin
হালনাগাদ: শনিবার, ৭ জুলাই, ২০১৮

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :  ‘বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর’ (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের অধীনস্থ লক্ষ্মীপুর সরকারি কলেজ প্লাটুনে ক্যাডেট পদে ছাত্রছাত্রী ভর্তি চলছে। এ সুযোগে দুঃসাহসী নেতৃত্বের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন আপনিও। তবে, এক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য রয়েছে। যেমন :

১। লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ ২০১৮-১৯ইং শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা ক্যাডেট পদে আবেদন করতে পারবেন। মানবিক, ব্যবসায় এবং বিজ্ঞান এই তিন বিভাগের যেকোনো বিভাগে অধ্যয়নরত হলেই হবে।

২। লক্ষ্মীপুর সরকারি কলেজে অধ্যয়নরত অনার্স ১ম বর্ষের সকল বিভাগের ছাত্রছাত্রীদের ক্যাডেট পদে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীরা কলেজের বিএনসিসি অফিস কক্ষ থেকে ফরম সংগ্রহ করুন। ফরমের মূল্য মাত্র ১০০/- টাকা।

ভর্তি ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুলাই, ২০১৮ কলেজ চলাকালীন সময়। এরপর শারিরিক ও মেধা যোগ্যতার ভিত্তিতে ছাত্রছাত্রীদের বিএনসিসি ক্যাডেট পদে ভর্তি করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..