লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :

চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে নোয়াখালীর বেগমগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শনিবার(২৩ জুন) রাতে উপজেলার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। রোববার (২৪ জুন) সকালে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার নরেশ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে একদল র‌্যাব সদস্য নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে শনিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলাইয়ারপুর ইউপির ভবভদ্রী গ্রামের মৃত আবুল কালামের পুত্র মোঃ শাহাদাত হোসেনকে (৪০) তের পিস ইয়াবা, চৌমুহনী শহরের করিমপুর গ্রামের সিঙ্গার রোডের মৃত চাঁন মিয়ার পুত্র শফিক (৪২) ও সোনাইমুড়ি উপজেলার ভদ্রগঞ্জ গ্রামের মৃত আব্দুল সোবহানের পুত্র মোঃ ইসমাইলকে (৫২) দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়।

পরে নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ মোর্শেদ মিশু কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি মোঃ শাহাদাত হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শফিক ও ইসমাইলকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক।

Share this news

admin
Reporter

admin

Click the reporter name to read more stories.

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।