× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

শিক্ষক কর্তৃক শিক্ষার্থীর লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুন, ২০১৮

রাণীশংকৈল প্রতিনিধি ।

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজে ডিগ্রী দ্বিতীয় বর্ষের ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায় করার অভিযোগ উঠেছে। অপরদিকে কম টাকায় ফরম ফিলাপ করে দেয়ার নাম করে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক লুৎফর রহমান লিটন কর্তৃক শিক্ষার্থীদের লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম এ ব্যাপারে কিছু বলতে চাননি তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন শিক্ষক প্রতিনিধি প্রভাষক সফিকুল আলম।
সরেজমিনে প্রাপ্ত তথ্যমতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ডিগ্রী দ্বিতীয় বর্ষের ফরম ফিলাপ কার্যক্রমের আওতায় রাণীশংকৈল ডিগ্রী কলেজে তা চলমান। শিক্ষার্থীদের দাবি বোর্ড ফি ৮০০ টাকা, মাসিক বেতন দিয়ে প্রায় দেড় হাজার টাকার মধ্যে আমাদের ফরম ফিলাপ হওয়ার কথা। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বাধ্যতামূলক ৩৭০০ টাকা করে নিচ্ছে। কম টাকায় ফরম ফিলাপ করার আশায় লিটন স্যারকে প্রত্যেকে ৩০০০ টাকা করে দিয়েছি। তিনি ব্যাংকের সিল সম্বলিত ৩৭০০ টাকার মানি রিসিপ আমাদের এনে দেন। ফরম ফিলাপ করতে গিয়ে জানতে পারি এটি নেহায়েত শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা হয়েছে। এতে প্রায় ৩৫ জন ছাত্রের সাথে প্রতারণা করার কথা জানা গেছে। তবে এর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উত্তেজিত অবস্থায় অবস্থান নেয়। পরে পুলিশের সহায়তায় পরিবেশ শান্ত করা হয়।
এ ব্যাপারে কলেজ শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ সফিকুল আলম আমাদের প্রতিনিধিকে জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি আমরা আমলে নিয়ে সত্যতা পেয়েছি। অভিযুক্ত শিক্ষক লুৎফর রহমান লিটন শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ব্যাংকে কলেজের একাউন্টে জমা না করে আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

 

 


এ ক্যটাগরির আরো খবর..