× Banner
সর্বশেষ
বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বড় ভাইয়ের ঘর ভাঙ্গলেন ছোট ভাই

Dutta
হালনাগাদ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
luxmipur

জমিজমা বিরোধের জের ধরে লক্ষ্মীপুরে আপন বড় ভাই রুবেলের ঘরদোর ভাঙচুর করে ছোট ভাই মিঠু। এ সময় বড় ভাই রুবেলের স্ত্রী বাধা দিতে এলে তাকেও বেদম প্রহার করে। বড় ভাই রুবেল খবর পেয়ে ছুটে এলে তাকেও দা নিয়ে ধাওয়া করে মিঠু।
সদরের হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামের গাড়িয়াল বাড়ির খোরশেদ আলম চট্টগ্রাম বন্দরে লেবারের চাকরি করতেন। চাকরিরত অবস্থায় তার মৃত্যু হলে তার স্থলাভিষিক্ত হন মিঠু। বাবার যৎসামান্য বসতভিটায় বড় ছেলে রুবেল তার স্ত্রীর সন্তান নিয়ে বসবাস করে আসছিল। রুবেল হঠাৎ চাকরি থেকে এসে রুবেলকে উৎখাত করার উদ্দেশ্যে বসত কর ভাঙচুর করে মিঠু। রুবেলের স্ত্রী বাধা দিতে এলে তাকে চুলের মুঠো ধরে মাটিতে ফেলে মারধর করে মিঠু। এ সময় রুবেলকেও দা হাতে ধাওয়া করে।
স্থানীয় শালীশদার কবির হোসেন জানিয়েছেন- ‘মিঠু এলাকায় চিঁচকে চোর হিসেবে পরিচিত। বর্তমানে সে নেশা করে। সে আমার ছাদের উপর থেকে সুপারিশ চুরি করেছে, রোমানের খামার থেকে মোবাইল ও ফিড চুরি করে ধরা পড়েছে। হেন কাজ নেই যা মিঠু করে না।’
রুবেল জানিয়েছেন-‘আমার বাবার মৃত্যুর পর আমি কাম করে ভাই-বোনকে বড় করেছি। নিজে পড়ালেখা না করে ছোট ভাইকে পড়িয়েছি। বাবার চাকরিটা ভাইকে দিয়েছি। বাবার মৃত্যুর সাড়ে তিন লাখ টাকাও মিঠু নিয়ে গেছে। এখন সে আমার ঘরদোর ভেঙেচুরে মালামাল সব তছনছ করে লুটপাট করে নিয়েছে। সে কোন আইন কানুন মানে না।’
এ বিষয়ে মিঠুকে পাওয়া না গেলেও তার স্ত্রী ও শাশুড়ি জানিয়েছেন-‘তাদের ভাই ভাইয়ের  ঝগড়া বিবাদ দীর্ঘদিনের। পাঁচজনে মিঠুকে বলছে ঘরদোর  ভেঙে দিতে। সেজন্য মিঠু ঘরদোর ভেঙে দিয়েছে’ বলে তারা জানান।


এ ক্যটাগরির আরো খবর..