× Banner
সর্বশেষ
মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি

লক্ষ্মীপুরে অপহৃত ডাক্তার ইকবালের সন্ধানে পরিবারের সংবাদ সন্মেলন

admin
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি- অপহরণের ১১ দিনেও কোন সন্ধান না পেয়ে লক্ষ্মীপুরের ডাক্তার মুহাম্মদ ইকবালের উদ্ধারের দাবীতে তার পরিবার সংবাদ সন্মেলন করেছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে  লক্ষ্মীপুর জেলা শহরের হাসপাতাল সড়কের মাদারল্যান্ড হসপিটালে অপহৃত ডাঃ ইকবালের বাবা বীর মুক্তিযোদ্ধা ও লক্ষ্মীপুর সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এ.কে.এম নুরুল আলম ছেলের খোঁজে এ সংবাদ সন্মেলন করেন।

সংবাদ সন্মেলনে অপহৃত ডাঃ ইকবালের স্ত্রী ডাঃ সুহাদা ইয়াছমিনের স্বামীর সন্ধান ও উদ্ধারের দাবী জানিয়ে  সরকারের সহায়তা সহ সুদৃষ্টি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ ইকবালের মা শামিম আরা আলম, ছেলে আয়মান আহসান (৭) ও মেয়ে আয়েশা রেহমান সিদ্দিকি (৫) সহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। সংবাদ সন্মেলনে ডাঃ ইকবালের বাবা বীরমুক্তিযোদ্ধা এ.কে.এম নুরুল আলম লিখিত বক্তব্যে জানান, তার ছেলে গত ১৪ অক্টোবর শুক্রবারে রাতে নিজ বাসা থেকে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা হওয়ার পর ভোর রাতে রাজধানীর সাইন্সল্যাব থেকে অপহৃত হয়। তার দাবী, আইন শৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে সাদা পোষাকধারী অজ্ঞাত কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজে প্রশাসনের বিভিন্ন স্থানে ধর্না দিয়ে ও তার কোন সন্ধান মেলেনি। অথচ কোন বিষয় নিয়ে তার সাথে কারো কোন শত্র“তা বা দ্বন্ধ নেই। ব্যক্ত জীবনে সৎ, মেধাবী, সদালাপি এবং বিনয়ী স্বভাবের এই ব্যাক্তির বিরুদ্ধে কেউ কোন অভিযোগ দিতে পারে তাতেও তাদের বিশ্বাস হচ্ছেনা বলে দাবী তাদের। ফলে সন্তান হারিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা উদ্ভীগ্ন।

গত ১১ দিনেও তার কোন সন্ধান না মেলায় স্ত্রী সন্তান সহ পরিবারের সদস্যরা দিশেহারা এবং পাগলপ্রায় হয়ে পড়েছে বলে দাবী তাদের। এ অবস্থায় সন্তানকে ফিরে পেতে প্রশাসন সহ সরকার প্রধানের আশু হস্তক্ষেপ তাদের।


এ ক্যটাগরির আরো খবর..