× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরের লোকসাহিত্য সংস্কৃতি ও বিশ্বাস গ্রন্থের মোড়ক উন্মোচন

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিনিধিঃ উপকূলীয় জনপদ লক্ষ্মীপুর জেলাবাসীর আচার-আচরণ কৃষ্টি-কালচার সাহিত্য সংস্কৃতি ও বিশ্বাস নিয়ে গবেষণাধর্মী গ্রন্থ- লক্ষ্মীপুরের লোকসাহিত্য সংস্কৃতি ও বিশ্বাস বইয়ের মোড়ক উন্মোচন করা হয় সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে।

আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় বইমেলা উপলক্ষে প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কম্পট্রোলার অডিট জেনারেল কেএম সিরাজুল মুনীর। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন দিকদর্শন প্রকাশনী লিমিটেড ও গ্রন্থকুটির এর কর্ণধার এবং উক্ত গ্রন্থের প্রকাশক রতন চন্দ্র পাল, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যাপক কমল কুমার সাহা, আসমা জাহান।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন লক্ষ্মীপুরের লোকসাহিত্য সংস্কৃতি ও বিশ্বাস গ্রন্থের লেখক গবেষক কবি ও বিশিষ্ট কলামিস্ট অ আ আবীর আকাশ।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে লেখক জানান- এক যুগের বেশি সময় ধরে রসের ফোঁটার মতো তিল তিল করে জমানো তথ্যের আয়োজনে বইটি পরিপূর্ণতা পেয়েছে। লক্ষ্মীপুর জেলার পরোতে পরোতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের মুখে মুখে কবিতা পুথি গান ধাঁধা জারি সারি লোকগীতি ভাটিয়ালি লোককাহিনী।

এসব পল্লী সাহিত্যের রস ও রত্ন সংরক্ষণের অভাবে হারিয়ে যায়। পল্লিসাহিত্য সংরক্ষণের টান অনুভব করেই লক্ষ্মীপুর গ্রাম-গঞ্জ চর-চরাঞ্চল নদীরপাড় দীপের মানুষের জীবনমান সুখ দুঃখ ভালো মন্দ আচার-আচরণ প্রচলিত নানা রকম বিশ্বাস নিয়ে গবেষণা করে লেখা লক্ষ্মীপুরের লোকসাহিত্য সংস্কৃতি ও বিশ্বাস বইটি।

প্রধান অতিথি কে এম সিরাজুল মুনীর বলেন-বইটি লক্ষ্মীপুর জেলা ও জেলাবাসীকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বইটি গবেষণার বস্তু হয়ে দাঁড়িয়েছে। এই অসামান্য গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে জেলার একমাত্র কিশোর মুক্তিযোদ্ধা কে এম মাজহারুল মনির সবুজকে। উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই। আমরা বইটির সফলতা ও লেখকের দীর্ঘায়ু কামনা করি।

বিশেষ অতিথি প্রকাশক রতন চন্দ্র পাল বলেন-অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বইটির প্রকাশক হতে পেরে আমি গর্বিত। লেখক অ আ আবীর আকাশ অত্যন্ত যত্ন নিয়ে এক যুগের বেশি সময় ধরে বইটির রসদ যুগিয়েছেন। আমি তার মঙ্গল কামনা করি।

বইটির প্রয়োজনীয়তা কখনোই ফুরিয়ে যাবে না বলেও তিনি এসময় মন্তব্য করেন।


এ ক্যটাগরির আরো খবর..