× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি 

লক্ষীপুরের দিনে দুপুরে ঘরদোর আসবাবপত্র ভাঙচুর, লুট

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
আসবাবপত্র ভাঙচুর

লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ জোড় পুকুরপাড় এলাকার আনোয়ার উল্লাহ বেপারি বাড়ির মোঃ খোকনের বসত ঘরে বুধবার সকালে একই বাড়ীর নুরুল ইসলাম মন্টু, সুরমা আক্তার, সৃষ্টি আক্তার  জানালা কেটে ঘরে ঢুকে আলমারি, শোকেচ, সোফা, টেবিল, কিচেন রুম, বাথরুম ভাঙচুর করে। এ সময় তারা থালা-বাসন গ্লাস প্লেট ভেঙে চুরমার করে। বিদেশ যাওয়ার জন্য গচ্ছিত রাখা নগদ ৭ লাখ টাকা, পাঁচ ভরি ১২ আনা সোনার গয়নাসহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
এই নিয়ে খোকনের স্ত্রী খায়রুন্নেসা বিনা বাদী হয়ে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
 জানা গেছে খোকনের সাথে একই বাড়ির আনোয়ারুল্লার ছেলে নুরুল ইসলামদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। খোকনের স্ত্রী খায়রুন্নেছা অসুস্থতার দরুন তারা ঢাকায় হাসপাতালে থাকার সুবাদে ঘরে ঢুকে লুটপাট ও ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে বাড়ীতে এসে এবিষয়ে ভুক্তভোগী খায়রুন্নেসা বলেন-আমার সব শেষ করে দিয়েছে নুরুল ইসলাম মন্টু, আমার জন্য একটা পাতিলও রাখেনি, আমি ভাত রাইন্ধা খাব।  নগদ সাত লাখ টাকা ৫ ভরি ১২ আনা সোনার গয়না লুট করে নিয়েছে নুরুল ইসলাম মন্টুরা। আমি এর বিচার চাই।
অভিযুক্ত নুরুল ইসলাম মন্টু, সুরমা আক্তার বলেন- আমগো এক বস্তা সয়াবিন চুরি হইছে, আমি তাদের ঘরে খোঁজ করতে গেছি। পরে সেখানে একটা ধস্তাধস্তি হয়েছে। তাদের ঘরে থাকা একটা লাঠি দিয়ে এগুলো ভাঙছি।
এ নিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নার বলেন -আমি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..