× Banner
সর্বশেষ
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

নবীগঞ্জে জানাযায় লক্ষাধিক জনতার লোকসমাগম ঠেকাল নবীগঞ্জের প্রশাসন

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
লক্ষাধিক জনতার লোকসমাগম

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ); জামিয়তে ওলামা কেন্দ্রীয় সভাপতি হযরত আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ীর জানাজার নামাজে সীমিত লোক সমাগমের জন্য জরুরি বৈঠক নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয়। দেশে চলমান করোনা পরিস্থিতিতে কোনো জায়গায়ই জনসমাগম না হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।

কিন্তু শায়খে ইমাবাড়ীর জানাজার নামাজে তাঁর লাখো ভক্ত ও অনুসারীদের অনেকেই উপস্থিত হতে পারেন এই সম্ভাবনাকে সামনে রেখে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন জরুরি বৈঠকে বসে সিদ্ধান্ত হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বিভিন্ন দিক থেকে আসা লোকজনকে ফিরিয়ে দেওয়া হয়।
এব্যপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, কোনো ইস্যুতে লোকসমাগম না হতে বলা হচ্ছে। কিন্তু মৃত্যুবরণকারী ব্যক্তি একজন বড় আলেম। উনার জানাযার নামাজে লোক সমাগমের বিষয়ে উপজেলায় সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গা থেকে আগত উনার শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের বর্তমান পরিস্থিতি কথা বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেই।

উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও হুসাইন আহমদ মাদানি রহ-এর বিশিষ্ট খলিফা শায়খ আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..