র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক ১,০০২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১ জন  গ্রেফতার

মোঃ নাজমুল ইসলাম নয়ন : র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল ২৭ নভেম্বর রাতে দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার মির্জাপুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১,০০২ (এক হাজার দুই) বোতল ফেন্সিডিলসহ মোঃ মোকারম হোসেন (২২), পিতা-মোঃ জয়মুদ্দিন হোসেন, সাং-নওদাপাড়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুরকে আটক করে।

ফেন্সিডিলগুলোর অনুমানিক মূল্য ১২,০২,৪০০/- (বার লক্ষ দুই হাজার চারশত) টাকা।

র‌্যাব-১৩, দিনাজপুর কোম্পানী অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, মোঃ মোকারম হোসেন দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত। সে উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে অধিক লাভের আশায় ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে একত্র করেছিল।

র‌্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।