× Banner
সর্বশেষ
মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ আজ ২৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মে (১০ জ্যৈষ্ঠ) সোমবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে

স্বাধীনতার ৪৮ বছরেও রৌমারীকে মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া হয়নি -নৌপরিবহন প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে রৌমারীতে ৬৫ হাজার মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছে এবং রৌমারীকে পাকহানাদার বাহিনী থেকে মুক্ত রেখেছিল। অথচ স্বাধীনতার ৪৮ বছরেও রৌমারীকে মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া হয়নি। আগামীতে মুক্তাঞ্চল ঘোষণার বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে সাথে নিয়ে সরকারকে অবহিত করা হবে।  বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আজ কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছরপূর্তি উৎসব ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যাদুরচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ-সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাবেক সফল ৪ জন শিক্ষককে মরণোত্তর স্বর্ণপদক ও ১২ জন শিক্ষককে ক্রেস্ট প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..