রোহিঙ্গা নাগরিককে ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দিতে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশ থেকে ১১ লাখ রোহিঙ্গা নাগরিককে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার জাপানের বিদায়ী রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। এ বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের জন্য এক বড় বোঝা। আমরা কত দিন তাদের রাখব?

জাপানের রাষ্ট্রদূত রোহিঙ্গাদের আসতে এবং আশ্রয় দিতে বাংলাদেশের অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে তিনি সীমান্তে বেড়া নির্মাণ না করার জন্যও বাংলাদেশের প্রশংসা করেন। বাংলাদেশ বিষয়টি নিয়ে মিয়ানমারের সাথে কোনো ধরনের সংঘাতে যায়নি। রোহিঙ্গাদের নিজ ভূমি রাখাইন রাজ্যে ফেরত পাঠাতে মিয়ানমার সরকারের সাথে শান্তিপূর্ণ আলোচনায় যাওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন জাপানের রাষ্ট্রদূত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।