× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

পি আই ডি

রোহিঙ্গা গণহত্যা মামলায় সহায়তা দিতে ওআইসি সদস্য দেশগুলোর প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহবান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
পররাষ্ট্রমন্ত্রীর আহবান

ওআইসি সদস্য দেশগুলোর প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহবান । মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলায় সহায়তা দিতে ওআইসি’র সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ।

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ ভবনে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীগণের বার্ষিক সমন্বয় সভায় তিনি এ আহ্বান জানান।

গণহত্যা কনভেনশনের আওতায় রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী মিয়ানমার কর্তৃপক্ষকে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি করতে ওআইসির ভূমিকার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।রোহিঙ্গা ইস্যু বাংলাদেশ, ওআইসি তথা সারাবিশ্বের জন্য একটি ক্রমবর্ধমান উদ্বেগ বলে উল্লেখ করেন ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের নীতি অনুসরণ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও শান্তির নিদর্শন স্থাপন করেছে।

ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড এবং মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিকে সংশ্লিষ্ট সকল পক্ষের অগ্রাধিকার দেয়া প্রয়োজন।

ড. মোমেন সম্প্রতি মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প এবং লিবিয়ার বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের গভীর সহানুভূতি প্রকাশ করেন।

মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ উইল মারজুগের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ওআইসির মহাসচিব হুসেইন ব্রাহিম তাহা এবং ওআইসির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..