× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, মা-সহ ৩ সন্তানের মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ট্রানজিট ক্যাম্পে আগুনে পুড়ে মা ও সন্তানসহ এক রোহিঙ্গা পরিবারের চারজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মিয়ানমারের নাগরিক আব্দুর রহিমের স্ত্রী নুরবাহার (৩২) এবং তার ছেলে আমির শরীফ (৮), মেয়ে দিলবিবি (৫) ও দেড় বছর বয়সী শিশু আরজুমান।

মিয়ানমার থেকে পালিয়ে এসে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে খোলা একটি ট্রানজিট ক্যাম্পে শুক্রবার ভোর রাতে আশ্রয় নিয়েছিল রহিমের পরিবার।

অসাবধানতাবশত মোমবাতি থেকে রহিমের তাঁবুতে আগুন লাগে। এতে অগ্নিদগ্ধ হন এই চারজন। তাদের উদ্ধার করে কুতুপালং রেড ক্রিসেন্ট ও এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখানে তাদের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের সময় রহিম তাঁবুর বাইরে থাকায় তিনি প্রাণে বেঁচে যান। নিহতদের রাতে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী রবিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে বৃহস্পতিবার দিনগত রাতে চকরিয়ার বরইতলীতে বেগম নুরুন্নাহার নামের ৬৮ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন বলে জানা গেছে।

বরইতলীর ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার জানান, ইউনিয়নের তেইল্যাকাটা গ্রামের সিরাজুল হকের বাড়িতে বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে বাড়ির চারদিকে ছড়িয়ে পড়লে যে যার মতো প্রাণ নিয়ে বাড়ির বাইরে এসে আত্মরক্ষা করে। কিন্তু পক্ষাঘাতগ্রস্ত নুরুন্নাহার বের হতে পারেননি।


এ ক্যটাগরির আরো খবর..