× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি আমেরিকার

Dutta
হালনাগাদ: বুধবার, ১৫ মে, ২০২৪
রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার (১৪ মে) তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। ডোনাল্ড লুর সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

ঢাকা সফরের প্রথম দিন মঙ্গলবার (১৪ মে) রাতে গুলশানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া এক নৈশভোজে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সালমান এফ রহমান।

নৈশভোজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালমান এফ রহমান বলেন, ডোনাল্ড লুকে আমরা র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরানোর কথা বলেছি। লু আমাদের জানিয়েছেন, এই দুটি বিষয় তাদের জাস্টিস ডিপার্টমেন্টের কাছে। আর তাদের জাস্টিস ডিপার্টমেন্ট স্বাধীন। লু গত নির্বাচনের আগে বাংলাদেশ এসে র‍্যাবের উন্নতির প্রশংসা করেছেন। লু বলেছেন, হোয়াইট হাউস থেকেও জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে।

এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর চিফ অফ স্টাফ ন্যাথানিয়াল হাফটসহ আরও তিন কর্মকর্তা।

সালমান এফ রহমান ছাড়াও নৈশভোজে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবাহান, ঢাকা স্কুল অব বিজনেসের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদ।

বিএনপি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী আলী আরাফাত গণমাধ্যমকে বলেন, রাজনীতি, হিউমান রাইটস নিয়ে কোনো আলোচনা হয়নি। মূলত বাংলাদেশের সঙ্গে তারা কাজ করতে চায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে।

রাত ১০টা ৪৫ মিনিটে নৈশভোজ শেষে সালমান এফ রহমানের বাসা ত্যাগ করেন মার্কিন প্রতিনিধি দল। পরে মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতায় সম্মত হয়েছে দুই দেশ।


এ ক্যটাগরির আরো খবর..