× Banner
সর্বশেষ
শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

নিউজ ডেস্ক

রোববার বেনাপোল বন্দর দিয়ে আমদানি- রফতানি বন্ধ

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
port

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোলের বিপরীতে ভারতে বনগাঁসহ পশ্চিমবঙ্গের ১০৮টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী রোববার (২৭ ফেব্রুযারি)।

নির্বাচনে ভারতে সরকারি সাধারন ছুটি থাকায় ও নিরাপত্তার স্বার্থে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে রোববার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমস অফিস খোলা থাকবে। পাসপোর্ট যাত্রী চলাচল ও স্বাভাবিক থাকবে।

নির্বাচনকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ভারতের নির্বাচন কমিশন এ ব্যবস্থা নিয়েছে। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় উভয় সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে থাকবে। সোমবার সকাল থেকে আবারো চলবে আমদানি-রফতানি কার্যক্রম।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, পৌরসভা নির্বাচন উপলক্ষে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রমের সাথে সম্পৃক্ত সিএন্ডএফ মালিক, কর্মচারি, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাক চালকরা তাদের ভোট প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় ভোট প্রদান করবেন। ফলে এ পথে রোববার কোন আমদানি-রফতানি কার্যক্রম হবে না। সোমবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম আবারো স্বাভাবিক ভাবে চলবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচন থাকায় ভারত সরকার সাধারন ছুটি ঘোষনা করায় রোববার এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকবে।

বেনাপোল চেকপোষ্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা শিকদার জানান, ভারতে নির্বাচন থাকায় রোববার দু‘দেশের মধ্যে কোন আমদানি-রফতানি বাণিজ্য হবে না। দু‘দেশের সিএন্ডএফ এজেন্টরা বিষয়টি আমাদের অবহিত করেছেন। তবে ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলো বেনাপোল বন্দরে পণ্য খালাস করে খালি ট্রাক ফিরে যেতে কোন বাধা নেই। বেনাপোল কাস্টমস হাউজে কার্যক্রম ও পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ভারতে নির্বাচনের কারনে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস প্রক্রিয়াসহ লোড আনলোড স্বাভাবিক থাকবে। সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে।


এ ক্যটাগরির আরো খবর..