× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

রোনালদো-নেইমার-রদ্রিগেজ এর বড়দিন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: বড়দিনের ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে উড়ে গেছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার ক্লাব সতীর্থ হামেস রদ্রিগেজকে দেখা গেল দুবাইয়ে। বসে নেই বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমারও। ছেলেকে নিয়ে ঘুরতে গেছেন নিজ দেশের সান্তোসে।

নিজের প্রাইভেট বিমানে চড়ে মিয়ামিতে গেছেন রোনালদো। সিআর-সেভেন ছুটি কাটানোর ফাঁকে মঙ্গলবার মিয়ামি হিট বাস্কেটবল টিমের ম্যাচও দেখতে যান।

মিয়ামি হিট আবার পর্তুগিজ তারকাকে উষ্ণ অভ্যর্থনা জানায় তাদের সাত নম্বর টিম জার্সি দিয়ে। ব্রিটিশ বাস্কেটবল তারকা লুওল ডেংয়ের সঙ্গে মজা করতেও দেখা যাবে রিয়াল ফরোয়ার্ডকে।

বার্সা তারকা নেইমার বড়দিনের ছুটির আবহে ব্যস্ত ছেলেকে নিয়ে। তাদের দেখা গেল সান্তোসে একটি সুইমিংপুলে। নিজের ফেসবুক পেজে একটি ছবিও পোস্ট করেছেন ব্রাজিল ফরোয়ার্ড। ছবিটি দেখলেই বোঝা যায়, বাপ-বেটা কতটা মজায় আছেন।

রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজও বড়দিনের ছুটি কাটাচ্ছেন বেশ আনন্দে। তিনি ঘুরতে গেছেন দুবাইয়ে। ফেসবুকে একটি ছবি পোস্ট করে রদ্রিগেজ লিখেছেন, ‘অসাধারণ জায়গা, দুবাই।’


এ ক্যটাগরির আরো খবর..