গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৩১৯০, মৃত্যু ৩৭, সুস্থ ৫৬৩ জন

গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৩১৯০, মৃত্যু ৩৭, সুস্থ ৫৬৩ জন

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে নতুন শনাক্ত হয়েছেন ৩১৯০ জন মৃত্যু ৩৭ জন, সুস্থ হয়েছেন ৫৬৩ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হলো ১০১২ জনের। গতকালের থেকে আজ আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৯ জন

আজ বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৬৩ জন। গতকাল মঙ্গলবার সুস্থ হয়েছিলেন ৭৭৭ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫,৯০০ জন।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও।

অবশ্য প্রাণঘাতী এ ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে মানুষকে ঘরে রাখার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে দফায় দফায় ছুটি বাড়িয়ে তা ৩০ মে পর্যন্ত করা হয়। এরপর স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময়ের জন্যে গণপরিবহন ও অফিস-আদালত খুলে দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।