× Banner
সর্বশেষ
আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

নোয়াখালী প্রতিনিধি

রোগ নির্ণয়ে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার: ২৩ হাজার টাকা জরিমানা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট

নোয়াখালীর বেগমগঞ্জের পাবলিক হল রোড এলাকার শাইনিং মেডিকেল সার্ভিসেস এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টাকে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা শাখা।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাবলিক হল রোড এলাকার শাইনিং মেডিকেল সার্ভিসেস এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টাকে জেনারেল হাসপাতালে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পাবলিক হল রোড এলাকায় শাইনিং মেডিকেল সার্ভিসেস এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টাকে অভিযান চালানো হয়। এ সময় প্যাথলজিতে রোগ নির্ণয়ে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫১ ধারায় ২৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো.শওকত আলী এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম।


এ ক্যটাগরির আরো খবর..