× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

রেলে আমদানিকৃত ২০০ মেট্রিক টন অক্সিজেন বেনাপোল বন্দরে খালাস

admin
হালনাগাদ: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
রেলে আমদানিকৃত ২০০ মেট্রিক টন অক্সিজেন বেনাপোল বন্দরে খালাস

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ পরিবহন খরচ কমাতে এই প্রথম বেনাপোল বন্দরে খালাস হয়েছে  ভারত থেকে রেলে আমদানিকৃত ২০০ মেট্রিক টন তরল  অক্সিজেন।
মঙ্গলবার বিকালে বেনাপোল বন্দরের ২ নাম্বার গেটে রেল থেকে ট্রাঙ্কলরীতে এ অক্সিজেন খালাস করা হয়। এর আগে এসব অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জে খালাস করা হতো।
এর আগে সোমবার  রাতে বেনাপোল বন্দরের রেল পথে ভারত থেকে অক্সিজেন এক্সপ্রেস করে আনা মেডিক্যাল অক্সিজেন।
অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো লিন্ডে ইন্ডিয়া। অক্সিজেনের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।
আমদানিকারকের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জানান, আগে রেলে করে আসা অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জে খালাস করা হতো। সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। এতে খরচ অনেক বেড়ে যেতো। সে কারণে এখন থেকে ভারত থেকে আসা অক্সিজেন এক্সপ্রেস বেনাপোল বন্দর থেকে খালাস করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। এতে আমাদের অনেক খরচ কমে যাবে।  মঙ্গলবার ২০০ মেট্রিক টন অক্সিজেন ভারতীয় রেল থেকে খালাস করে দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এ পথ দিয়ে ভারতে ফিরে যায়।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে আসা ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস এই প্রথম  বেনাপোলে অক্সিজেন খালাস করলো। ২৪ জুলাই ভারত থেকে বেনাপোল বন্দরের রেল পথে ভারত খেকে অক্সিজেন আমদানি শুরু হয়। এপর্যন্ত ৪ হাজার মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার সাইফুর রহমান মামুন জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মঙ্গলবার খালাস দেওয়া হয়েছে। বেনাপোল থেকে লিন্ডে বাংলাদেশের অক্সিজেনবাহী ট্যাংকারে এ অক্সিজরন খালাস করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..