পহেলা আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল করবে -রেলপথ মন্ত্রী

পহেলা আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল করবে -রেলপথ মন্ত্রী

পহেলা আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল করবে। পদ্মা লিংক প্রকল্পের কাজ করার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। বলেছেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

          মন্ত্রী আজ ২৫ জুলাই ঢাকা স্টেশন থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত রেললাইনের উন্নয়ন কাজ পরিদর্শনকালে চাষাড়া স্টেশনে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

          মন্ত্রী বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ ডুয়েল গেজ ডাবল লাইন করার জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল বিভিন্ন ধরনের সমস্যার কারণে কন্টাক্টর কাজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্প রিভাইজ করে একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে টেন্ডারিং করে আমরা দ্রুত কাজ শুরু করব এবং আশা করি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব।

          মন্ত্রী আরো বলেন, চাষাড়া থেকে নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত সিটি কর্পোরেশনের আংশের রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে, তাই এই অংশে রেলক্রসিংয়ে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করতে হবে। সিটি কর্পোরেশনের সাথে এ বিষয়ে সমন্বয় করতে সময় লেগেছে।

          নূরুল ইসলাম সুজন বলেন, ঢাকা-যশোর রেললাইনের কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা রয়েছে। ঢাকা-ভাঙ্গা এবং দোহাজারী থেকে কক্সবাজার লাইন সেপ্টেম্বর/অক্টোবর মাসের মধ্যে সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।