রেলও‌য়ের দখলকৃত জ‌মি উদ্ধার করা হবে -রেলপথ মন্ত্রী

ঢাকা: পুনরায় রেলও‌য়ের নিজস্ব কং‌ক্রিট স্লিপার কারখানা চালু করা হ‌বে এবং ‌রেলও‌য়ের ঐ‌তিহ্য ফি‌রি‌য়ে আনা হবে। কিভা‌বে রজ্জুপথ চালু করে সিলেটের ভোলাগঞ্জ থেকে পাথর আনা যায় তার সম্ভাবনা যাচাই করা হবে। সারাদেশের অবৈধভাবে দখলকৃত রেলওয়ের জমি উদ্ধার করা হবে বলে জানান রেলপথমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

রেলপথ মন্ত্রী আজ রেলও‌য়ের পাথর সরবরা‌হের পুরানো ও একমাত্র রেলওয়ে, সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারি ও পরে সুনামগ‌ঞ্জের ছাতক বাজার কংক্রিট স্লিপার কারখানা প‌রিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। রেলপথ মন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কথা বলেছেন। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন করেছেন। উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে বর্তমানে রেলওয়েতে অ‌নেক প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ সময় রেলও‌য়ে-এর মহাপ‌রিচালক মোঃ শামসুজ্জামান, পূর্বের মহাব্যবস্থাপক মোঃ নাসির উদ্দিনসহ রেলও‌য়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।