× Banner
সর্বশেষ
ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ

রেক্সিটের পরও শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পরও যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুশনারা আলী

আজ বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে  বৈঠক শেষে বাংলাদেশে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত কথা বলেন

বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আরো বলেন, দারিদ্র্য দূরীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি

বৈঠকে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, ব্রেক্সিটের পরে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশ আরো বেশি বাণিজ্য সুবিধা পাবে। যেকোনো সময় পুঁজি লভ্যাংশ ফেরত নেওয়াসহ বাংলাদেশে বিনিয়োগকারীদের জন্য নানা সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি

বৈঠকে সাম্প্রতিক বছরগুলোতে শ্রমিকদের কর্মপরিবেশের উন্নতির প্রশংসা করেন রুশনারা আলী


এ ক্যটাগরির আরো খবর..