× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

রেকর্ড ভাঙলেন গাপটিল

admin
হালনাগাদ: শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক : নতুন বছরটাও দারুণ একটি অর্জনে শুরু হলো মার্টিন গাপটিলের। কোনো একটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড যে এখন তারই।

শনিবার নেলসনের স্যাক্সটন ওভালে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সিরিজের চতুর্থ ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে ২৪ ওভারে নেমে আসা ম্যাচে নিউজিল্যান্ড ৯ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল, রান তুলেছিল ৩ উইকেটে ৭৫।

এদিন টি-টোয়েন্টির মতোই ব্যাটিং শুরু করেছিল নিউজিল্যান্ড। গাপটিল ও টম লাথাম মিলে উদ্বোধনী জুটিতে ৩ ওভারেই ৩৭ রান তোলেন। যদিও গাপটিলই ছিলেন বেশি আক্রমণাত্মক। দ্বিতীয় ম্যাচে ৩০ বলে অপরাজিত ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলা গাপটিল এদিন খেলেন ১৪ বলে ২৭ রানের ছোট্ট ঝোড়ো ইনিংস। তার ইনিংসে ছিল ৩টি ছক্কা ও একটি চারের মার।

এই ইনিংস খেলার পথে লঙ্কান পেসার দুশমন্ত চামিরার টানা তিন বলেই ওই তিনটি ছক্কা হাঁকান এই ডানহাতি। এখনো এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচ সিরিজে তিনি ছক্কা হাঁকিয়েছেন মোট ১৬টি, যা কোনো একটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের সর্বাধিক ছক্কা মারার রেকর্ড।

এর আগে ২০১৩-১৪ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের (একটি ম্যাচ বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়েছিল) ওয়ানডে সিরিজে ১৫টি ছক্কা হাঁকিয়েছিলেন কোরি অ্যান্ডারসন। ওই সিরিজেই ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির (৩৬ বলে) রেকর্ড গড়েছিলেন কিউই অলরাউন্ডার। পরে যেটা ভেঙে দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। অ্যান্ডারসন ওই একটি ইনিংসেই ১৪টি ছক্কা হাঁকিয়েছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..