রূপকল্প ২০২১ সফলতায় রূপকল্প ২০৪১ বাস্তবায়িত হচ্ছে -আবুল হাসানাত আবদুল্লাহ্

রূপকল্প ২০২১ সফলতায় রূপকল্প ২০৪১ বাস্তবায়িত হচ্ছে -আবুল হাসানাত আবদুল্লাহ্

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প ২০২১ এর সফল বাস্তবায়ন শেষে রূপকল্প ২০৪১ বাস্তবায়িত হচ্ছে। ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত হবে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্।

আজ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, বাংলাদেশ আজ উন্নয়ন, অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মহাসড়কে। বিশ্ব দরবারে বাংলাদেশ আজ এক সম্ভাবনাময় স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র তথা এক বিস্ময়ের নাম। বিশ্বব্যাপী বাংলাদেশের দারিদ্র্য বিমোচন কর্মসূচি ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমাজসেবা বিভাগের মাধ্যমে সমাজে পিছিয়েপড়া সুবিধাবঞ্চিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য প্রতিটি বাজেটে ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি করছে। এতে দেশে দারিদ্রসীমার নিচে বসবাসকৃত বিপুল জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটছে এবং দারিদ্র্য শূন্যের দিকে যাচ্ছে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা সম্ভব হবে।

আবুল হাসানাত আবদুল্লাহ্ স্থানীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি সংগঠনগুলোর কর্মীদের উপজেলাবাসীর ভাগ্য উন্নয়নে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।