× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

রূপকল্প ২০২১ অর্জনে শিল্পখাতসমূহের উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য- শিল্পসচিব

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ মে, ২০১৯

রূপকল্প ২০২১ অর্জনে দেশের শিল্পখাতসমূহের উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য| স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে আগামী দিনে বাণিজ্য ক্ষেত্রে আরো বেশি বৈশ্বিক প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে| তাই উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে সকল চ্যালেঞ্জ চিহ্নিত করে সেগুলো উত্তরণের সক্ষমতা অর্জন করতে হবে|

শিল্পসচিব মোঃ আবদুল হালিম আজ শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন ও ইনফরমাল সেক্টর স্কিলস কাউন্সিলের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ও জাতীয় উৎপাদনশীলতা কার্যনির্বাহী কমিটির ১৬তম সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন|

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি পর্যায়ের সেতুবন্ধন আরও জোরদার হবে এবং ইনফরমাল সেক্টর স্কিলস কাউন্সিলের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে| এছাড়া ইনফরমাল সেক্টর স্কিলস কাউন্সিলের প্রতিষ্ঠানসমূহ এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন প্রদত্ত টেকনিক্যাল এক্সপার্ট সার্ভিস কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে|

শিল্প সচিব বলেন, ইনফরমাল সেক্টরসমূহের সমস্যাগুলো নিজেদের মতো করে সমাধান না করে বৈজ্ঞানিক উপায়ে সমাধানে মনোযোগী হতে হবে| এতে সমস্যাগুলোর দ্রুত সমাধান হয় এবং বিশ্বের অন্যান্য দেশ হতে শিক্ষা অর্জন করা যায়|

শিল্প মন্ত্রনালয়, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন ও ইনফরমাল সেক্টর স্কিলস কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন|


এ ক্যটাগরির আরো খবর..