নিউজ ডেস্কঃ সিরিয়ার পালমিরায় আইএসের হামলায় এক রুশ সামরিক উপদেষ্টা নিহত হওয়ার ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটি।
বৃহস্পতিবার আইএসের নিজস্ব অনলাইন মাধ্যমে এ ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে ঐ সামরিক উপদেষ্টার মৃতদেহ এবং তার ব্যবহৃত অস্ত্র ও আত্মরক্ষার অন্যান্য জিনিসপত্রের ছবি প্রকাশ করা হয়।
ভিডিওটিতে দেখা যায় এসব জিনিসের গায়ে রুশ ভাষায় প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় জিনিসপত্রের নাম লেখা রয়েছে।