× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

রুশ জঙ্গিবিমানের তুরস্কের আকাশসীমা লঙ্ঘন

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক ফের রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে। শুক্রবার রাশিয়ার এসইউ-৩৪ জঙ্গি বিমানকে বারবার সতর্কবার্তা দেওয়ার পরও আকাশসীমা লঙ্ঘন করেছে বলে দাবি করেছেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়া অবশ্য এ অভিযোগকে ‘ভিত্তিহীন অপপ্রচার’ বলে মন্তব্য করেছে।

শনিবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার স্থানীয় সময় ১১টা ৪৬ মিনিটে এসইউ-৩৪ রুশ জঙ্গি বিমান তুরস্কের আকাশসীমায় প্রবেশ করে। রুশ ও ইংরেজি ভাষায় পাইলটকে বারবার সতর্ক করা হয়েছিল।

এ ঘটনার পর আঙ্কারা রুশ রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে। রাশিয়া অবশ্য এ ঘটনাকে তুরস্কের ‘ভিত্তিহীন অপপ্রচার’ বলে মন্তব্য করেছে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অবস্থা অব্যাহত থাকলে রাশিয়াকে পরিণতি ভোগ করতে হবে।

তিনি বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ রাশিয়া ফেডারেশন অথবা রাশিয়া-ন্যাটো সম্পর্ক অথবা আঞ্চলিক ও বৈশ্বিক কোনো উপকারে আসবে না।

প্রসঙ্গত, গত নভেম্বরে আকাশসীমা লঙ্ঘন করায় একটি রুশ বিমান গুলি করে ভূপাতিত করে তুরস্ক। এর জের ধরে দুদেশের সম্পর্কের চরম অবনতি ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..