× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়ালের চার গোল দিল গেটাফকে

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: লা লিগায় গেটাফের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামে রাফায়েল বেনিতেজের শিষ্যরা।

বিবিসি খ্যাত তিন তারকা বেনজেমা, বেল ও ক্রিস্টিয়ানো রোনালদো গোলের দেখা পেয়েছেন। এই তিন তারকার গোলে গেটাফের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের ৪ মিনিট থেকে ৩৮ মিনিট। এই ৩৪ মিনিট সময়ের মধ্যে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ গেটাফের জালে ৪টি গোল জড়ায় বিবিসি। ম্যাচের ৪ মিনিটে পেপের বাড়ানো বল থেকে ডান পায়ের জোরালো শটে গোল পান করিম বেনজেমা (১-০)। ১৬ মিনিটের মাথায় হেড দিয়ে বেনজেমাকে বল বাড়িয়ে দেন গ্যারেথ বেল। করিম বেনজেমা এবারও বল জালে জড়াতে ভুল করেননি (২-০)। ৩৫ মিনিটে গ্যারেথ বেলও গোল পান। তাকে গোলে সহায়তা করেন ক্রিস্টিয়ানো রোনালদো।

করিম বেনজমে দুটি ও বেল একটি গোল পেয়েছেন। বাদ যাবেন কেন রোনালদো। ম্যাচের ৩৮ মিনিটে তিনিও গোলের দেখা পান। তাকে গোলে সহায়তা করেন টনি ক্রুস।

৪-০ গোলে এগিয়ে থেকে বিশ্রামে যায় রিয়াল শিবির। বিরতির পর অবশ্য আর কোনো গোল পায়নি স্বাগতিকরা। তবে ৭০ মিনেটে গেটাফ একটি গোল শোধ দেয়। গেটাফের হয়ে গোলটি করেন আলেক্সিস।


এ ক্যটাগরির আরো খবর..