× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

রিয়ালের গোলবন্যা

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার দিবাগত রাতে মালমোর বিপক্ষে ৮-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে রাফায়েল বেনিতেজের শিষ্যরা। এমন বড় জয়ের দিনে রোনালদো হ্যাটট্রিকসহ করেছেন ৪ গোল। আর করিম বেনজেমা করেছেন হ্যাটট্রিক। গোল পেয়েছেন রিয়ালের মাতেও কোভাকিকও।

ঘরের মাঠে ১২ মিনিটে গোলবন্যার সূচনা করেন করিম বেনজেমা। ৭৪ মিনিটে তিনিই সমাপ্তি টানেন গোল উৎসবের। ২৪মিনিটে আরো একটি গোল করেন তিনি। মাঝে ক্রিস্টিয়ানো রোনালদো চার গোল করেন (৩৯মি, ৪৭মি, ৫০মি ও ৫৮ মি.)। একটি গোল করেন কোভাকিক (৭০ মি.)।

আজকের ম্যাচে করা ৪ গোলের সুবাদে উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে অবস্থান নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১১ গোল নিয়ে তিনি আছেন সবার উপরে। ৮ গোল নিয়ে তেল-আবিবের এরান জেহাবি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে। সিএসকেএ মস্কো এর সেইদু দাম্বিয়া ৬ গোল নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ৮৮ গোল নিয়ে শীর্ষেই আছেন রোনালদো।

এদিকে এমন বড় জয়ের ফলে গ্রুপ পর্বের ৬ ম্যাচের ৫টিতে জিতে, ১টিতে ড্র করে, ১৬ পয়েন্ট নিয়ে, অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে গেল মাদ্রিদিস্তারা।


এ ক্যটাগরির আরো খবর..