× Banner
সর্বশেষ
শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রিজার্ভ চুরিতে ২০ বিদেশি শনাক্ত

admin
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ২০ বিদেশিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শাহ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনা তদন্তের অংশ হিসেবে সিআইডির দু’টি টিম সংশ্লিষ্ট দুই দেশ ফিলিপাইন ও শ্রীলঙ্কায় যায়। সিআইডির একটি প্রতিনিধিদল ৬ এপ্রিল ফিলিপাইনে গিয়ে ১৪ এপ্রিল ফিরে আসে। আর অন্য প্রতিনিধিদল একই দিনে শ্রীলঙ্কায় গিয়ে ১৫ এপ্রিল ফিরে আসে।

‘এই অপরাধে ২০ জন বিদেশির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। কিন্তু তদন্তের স্বার্থে কারও নাম পরিচয় বলা যাচ্ছে,’ বলেন তিনি।

শাহ আলম বলেন, দুই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হবে। সেখানে তদন্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। রিজার্ভ চুরিতে বাংলাদেশের কয়েকটি সিকিউরিটি এজেন্সিকে শনাক্ত করা হয়েছে। তাদের নজরদারিতেও রাখা হচ্ছে।

‘হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভ চুরি অসতর্কতার কারণে হয়েছে, নাকি কেউ এই অপরাধে জড়িত ছিলো, তাও খতিয়ে দেখা হচ্ছে।’

জড়িত বিদেশিদের বিচারের আওতায় আনা যাবে কিনা কিংবা এ র প্রক্রিয়া কেমন হবে? এমন প্রশ্নের জবাবে অতিরিক্তি ডিআইজি শাহ আলম বলেন, বাংলাদেশের প্রচলিত আইনেই যে কোনো বিদেশিকে জিজ্ঞাসাবাদের সুযোগ রয়েছে। এ বিষয়ে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে।

‘বিদেশি নাগরিকদের ধরতে আন্তর্জাতিক চাপ রয়েছে’ জানিয়ে তিনি বলেন, ফিলিপাইনের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। মানি লন্ডারিং আইনের আওতায় টাকা ফেরতেরও চেষ্টা চলছে।

‘সিআইডি প্রতিনিধিদল এফবিআই, মানি লন্ডারিং আইনের এক্সপার্ট ও ফিলিপাইন গোয়েন্দা সংস্থার সঙ্গেও কাজ করেছে। তদন্তে ২০ জন বিদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য ফিলিপাইনের ওপরও আন্তর্জাতিক চাপ রয়েছে।’

সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মীর্জা আব্দুল্লাহেল বাকী, রায়হান উদ্দিন খান, বিশেষ পুলিশ সুপার (এফটিআই) জান্নাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..