× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

CAA না মানলে রাষ্ট্রপতি শাসন ছাড়া আর কোন বিকল্প নেই -বিজেপি

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ যদি কোন রাজ্য সরকার সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) এর বিরোধিতা করে কিংবা সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া আর কোন বিকল্প নেই।

সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) না চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি রাজ্য। তবে শনিবার মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ উদয় প্রতাপ সিং জানালেন, কোনও রাজ্য যদি নাগরিকত্ব আইন প্রণয়নে বাধা সৃষ্টি করে, তাহলে সংবিধান অনুযায়ী সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) বাতিলের প্রস্তাব পাশ করেছে কেরল। শুক্রবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মমতা বন্দ্যোপাধ্যায় সহ- ১১ জন অবিজেপি মুখ্যমন্ত্রীকে একই পথে হাঁটার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন, রাজ্য সরকার না চাইলে নাগরিকত্ব আইন চালু হবে না।

নাগরিকত্ব সংশোধনী আইন লাগুর বিষয়ে কেন্দ্র বনাম রাজ্যের দ্বন্দ্ব ইস্যুতে বিজেপি সাংসদ উদয় প্রতাপ সিং বলেন, কোনও বিকল্প নেই এবং রাজ্যগুলি আইনটি প্রয়োগের জন্য বাধ্য। যে রাজ্য সরকার সিএএর বিরোধিতা করছে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনে ব্যর্থ হলে, ৩৫৬ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার কার্যক্ষমতা বাতিল করতে পারেন রাষ্ট্রপতি। কেরলের বিধানসভায় আইনটির বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। তাদের অভিযোগ, আইনটি বৈষম্যমূলক এবং এটি তাদের রাজ্যে কার্যকর হবে না। কারণ এটি একটি ধর্মীয় বিভাজন সৃষ্টি করবে। পাঞ্জাব, ছত্তিশগড়, মহারাষ্ট্রও CAA-র বিরোধিতা করছে।


এ ক্যটাগরির আরো খবর..