রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

আজ রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান নৌবাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় বাংলাদেশের সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরেন নৌবাহিনী প্রধান।

বাংলাদেশের ব্লু-ইকোনমির সম্ভাবনা খুবই উজ্জ্বল উল্লেখ করে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ সম্ভাবনাকে কাজে লাগাতে সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিতের কোনো বিকল্প নেই। রাষ্ট্রপতি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি নৌবাহিনীকে ব্লু-ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে নিরলস প্রয়াস চালাতে হবে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন আগামীতে নৌবাহিনী দেশ ও জনগণের স্বার্থে দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবে।

সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।