× Banner
সর্বশেষ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

নব প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের প্রথম উপাচার্য ড. জেড. এম পারভেজ সাজ্জাদ আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে করণীয় বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানিয়ে বলেন, কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় দেশে, বিশেষ করে, হাওর অঞ্চলে উচ্চ শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্নে প্রতিটি পরিকল্পনায় যাতে সুদূরপ্রসারী চিন্তার প্রতিফলন ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, বিশ্ব দ্রুত পাল্টে যাচ্ছে। পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে শিক্ষা কার্যক্রম যাতে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া বিভাগ নির্বাচনের ক্ষেত্রেও যুগের চাহিদাকে বিবেচনায় রাখতে হবে। অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে গুণগতমান এবং পরিবেশের ব্যাপারে সচেতন থাকতে হবে। শিক্ষার্থীরা যাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ পায় এবং দেশ ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে সে বিষয়কে অগ্রাধিকার দিতে হবে।

উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..