× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিআইডি

রাষ্ট্রপতির কাছে সরকারি কর্মকমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২২ পেশ

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
abdul hamid

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের নিকট আজ বঙ্গভবনে সরকারি কর্ম কমিশন (পিএসসি)’র চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২২ পেশ করেছেন।

সাক্ষাৎকালে পিএসসি চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য স্বল্প সময়ে চূড়ান্ত সুপারিশ করতে পিএসসিকে আরো তৎপর হওয়ার নির্দেশ দেন।

রাষ্ট্রপতি বলেন, কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যাতে সমান সুযোগ পায় সেজন্য সিলেবাস ও প্রশ্নপত্র প্রণয়নে আরো সচেতন হতে হবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..