× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

রাশি মিলিয়ে জেনে নিন কেমন কাটবে আপনার গোটা দিন

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ নভেম্বর, ২০২০
আজকের রাশিফল

দিনের শুরুতেই রাশি মিলিয়ে দেখে নিন আপনার জন্য শুভ, আর কি অশুভ। জেনে নিন কেমন কাটবে আপনার গোটা দিন।

বৃষঃ আজ এই রাশির ব্যক্তিরা বিভিন্ন ভাবে অর্থ উপার্জনে সক্ষম হবে। অর্থের আগমন হতে চলেছে। শুধু শুধু কোন সামান্য বিষয়ে তর্কে জড়াবেন না। আজ নতুন বই কিনে নিজেকে গোটা দিন গৃহবন্দী করে রাখতে পারেন। তর্কে কোন কিছু অর্জন করা যায় না, শুধুই হারাতে হয়। আপনার উন্নতি গোটা পরিবারের জন্য আনন্দ সংবাদ নিয়ে আসবে।

মেষঃ আজ পুরনো ঋণের বোঝা থেকে মুক্তি পেতে পারেন। শরীর সুস্থ রাখতে সঠিক খাদ্য গ্রহণ করুন। আজ সকলের থেকে দূরে গিয়ে একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন। আজকের দিনে বাচ্চারা আপনার সঙ্গে বেশি সময় কাটাতে আগ্রহী হবে।

মিথুনঃ পুরনো অর্থ সমস্যা দূর হয়ে আপনি প্রভূত অর্থের মালিক হবেন। বেশি কাজ না করে কিছুটা বিশ্রাম নিন, শরীরের প্রতি নজর দিন। নিজেকে বুঝতে শিখুন। ভালোবাসার মানুষের থেকে দূরে থাকা ব্যক্তিরা আজ তাদের খুব মিস করতে পারেন। রাতে ফোনে তাদের সঙ্গে কথাও বলতে পারেন।

সিংহঃ পরিবারের সকলের থেকে উপদেশ নিন, কাজে দেবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঘুরতে গিয়ে তাঁকে মনের কথা বলুন। পরিবারের সদস্যরা তাদের সমস্যার কথা আজকে আপনার সঙ্গে শেয়ার করে নেবে। নতুন কোন খুশির খবর পেতে পারেন। পুরনো অর্থ সমস্যা দূর হয়ে আপনি প্রভূত অর্থের মালিক হবেন।

কন্যাঃ আজকের দিনে আর্থিক দিক থেকে লাভবান হওয়ার পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলেও তাঁর শারীরিক অসুস্থতার কারণে পরিকল্পনা বাতিল করতে হবে। কাজে কোন ভুল হলে স্বীকার করে নিন।

তুলাঃ গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে যোগাযোগ বড়িয়ে তুলুন। স্ত্রীর সঙ্গে একটি সুন্দর দিন কাটাতে পারেন। বাড়ির প্রবীণ নাগরিকের থেকে অর্থ সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিয়ে সেইমত খরচ করুন। আজকের দিনে আপনি প্রেমের স্পর্শ অনুভব করতে পারবেন।

বৃশ্চিকঃ সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকুন, যা আপনাকে অনেক বেশি মানসিক শান্তি দেবে। কাছের মানুষদের মাধ্যমে অর্থ উপার্জনের পথ পাবেন। আজকে নিজের জন্য কিছুটা সময় পেলেও আবার আপনি ব্যস্ত হয়ে পড়বেন। চারপাশের ঘটমান ঘটনার প্রতি নজর রাখুন।

ধনুঃ প্রেমের সম্পর্কে মাথা ঠাণ্ডা রেখে ব্যবহার করুন। আকস্মিক কোন অতিথির আগমনে আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট হতে পারে। আপনার বন্ধুরা আজকে আপনাকে খুশি রাখার চেষ্টা করবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে।

মকরঃ ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের বিষয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে পারেন। নতুন জিনিস সম্পর্কে জানতে আগ্রহী হবেন। মানসিক চাপ থাকলেও আজকের দিনে আপনার শরীর সুস্থ থাকবে।

কুম্ভঃ বাড়িতে অনেক অতিথির আগমন হতে পারে আজ সন্ধ্যায়। নিমন্ত্রিত অতিথির আগমনে আপনার জন্য আর্থিক লাভ হবে। একটি কঠিন সময়ের উপস্থিত হতে পারে। ব্যবসার বিষয়ে কারো সঙ্গে কথা না বলাই মঙ্গল, নাহলে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

মীনঃ পরিবারের সকলকে অর্থ সম্বন্ধে সঠিক পরামর্শ দিন। এই রাশির বিবাহিত ব্যক্তিরা শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন। অসম্পূর্ণ কাজ ফেলে না রেখে সম্পন্ন করুন। চারপাশের ঘটমান ঘটনার প্রতি নজর রাখুন।

কর্কটঃ কাছের মানুষের সঙ্গে ঝগড়ার মিমাংসা কোর্টে গিয়ে করতে হতে পারে। আজকের দিনে পার্কে ভ্রমণের সময় সেখানে কোন ব্যক্তির সঙ্গে সাক্ষাতে আপনার মেজাজ বিগরে যেতে পারে। এমন কাজ করুন, যাতে শরীর সুস্থ থাকে। মনোযোগ দিয়ে কাজ করে, কাজের ফল দ্বিগুণ করতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..