× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

রাশিয়ার সিদ্ধান্ত তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। সিরীয় সীমান্তের কাছে যুদ্ধবিমান ভূপাতিত করার প্রতিবাদে এই সিন্ধান্ত নিয়েছে রাশিয়া।

এরই মধ্যে দুই দেশের মধ্যে বেশকিছু যৌথ বিনিয়োগ প্রকল্প বাতিল ও তুরস্কে খাদ্য পণ্য রপ্তানি বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।

এর আগে, তুরস্কের সঙ্গে সব ধরনের সামরিক যোগাযোগও বাতিলের ঘোষণা দেয় রাশিয়া।

এদিকে, ভূপাতিত করার আগে বিমানটি রাশিয়ার কি-না তা জানত না বলে দাবি করেছে তুরস্ক। তবে আঙ্কারার এই দাবি প্রত্যাখ্যান করে, জেনে-শুনেই রুশ বিমান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ ঘটনার পর সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ও লাতাকিয়ায় রুশ বিমান ঘাঁটিতে বিমানবিধ্বংসী সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র S-400 মোতায়েন শুরু করেছে মস্কো।


এ ক্যটাগরির আরো খবর..