ইউরোপের আকাশে রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ

ইউরোপের আকাশে রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ

ইউরোপের আকাশে রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (২৭ ফেব্রুয়ারি) ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা রাশিয়ান মালিকানাধীন, নিবন্ধিত এবং রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত যেকোনো ধরনের বিমানের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করছি।

এর ফলে রুশ নাগরিকদের ব্যক্তিগত বিমানসহ রাশিয়ার কোনো বিমান ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অবতরণ, উড্ডয়ন বা আকাশসীমার ভেতর দিয়ে ভ্রমণ করতে পারবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।