বেরডিয়ানস্ক শহরের সব প্রশাসনিক ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া

বেরডিয়ানস্ক শহরের সব প্রশাসনিক ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া

ইউক্রেনে হামলার চতুর্থ দিনে রোববার একটি শহর দখল নিয়েছে রাশিয়। রাশিয়ান সেনারা ঐ শহরের সব প্রশাসনিক ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে।

বেরডিয়ানস্ক শহরের মেয়র নিজেই স্বীকার করেছেন, তার শহর রুশ সেনারা দখল করে নিয়েছে। ভারি সামরিক যানের বিশাল বহর নিয়ে রুশ বাহিনী তার শহরে ঢুকে পড়েছে।

আজ রাত হবে আপনাদের জন্য ভয়নক কঠিন এক রাত। ভালো চান তো কেউ বাসা থেকে বের হবেন না, ইউক্রেনীয়দের সতর্ক করে রাশিয়ান সেনারা বলেন।

বেরডিয়ানস্ক শহরটি ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি বন্দরনগরী। এক লাখেরও বেশি মানুষের বসবাস এ শহরটিতে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।