রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গুপ্তহত্যার চেষ্টা করা হয়েছিল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গুপ্তহত্যার চেষ্টা করা হয়েছিল

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কয়েক দিনের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গুপ্তহত্যার চেষ্টা করা হয়েছিল। তবে সেটি পুরোপুরি ব্যর্থ হয়েছে।

পূর্ব ইউরোপের ককেশাস অঞ্চল থেকে আসা একটি দল এই পদক্ষেপ নিয়েছিল। তবে তাদের পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী, প্রায় দুই মাস আগে ককেশাস থেকে আসা একটি দল পুতিনকে গুপ্তহত্যার চেষ্টা করেছিল। যদিও এটি ছিল পুরোপুরি ব্যর্থ একটি চেষ্টা, কিন্তু এমনটি যে সত্যিই ঘটেছিল, তাতে কোনো সন্দেহ নেই।

বুদানভের দাবি যদি সত্যি হয়, সে ক্ষেত্রে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জীবনের ঝুঁকিতে পড়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। বুদানভ অবশ্য এ হামলার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের সরাসরি সম্পৃক্ততার কোনো ইঙ্গিত দেননি; এ ছাড়া ককেশাস অঞ্চলে পুতিনের বেশ কয়েকজন পুরনো শত্রুও রয়েছে, যারা ওই অঞ্চলে রীতিমতো প্রতিষ্ঠিত।

পূর্ব ইউরোপের দেশ আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া ও রাশিয়ার দক্ষিণাঞ্চলের কিছু অংশের সম্মিলিত ভূখণ্ডকে বলা হয় ককেশাস অঞ্চল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।