রাশিফল -এর ওপর চোখ রেখে শুরু করুন আজ সোমবারের দিন

রাশিফল -এর ওপর চোখ রেখে শুরু করুন আজ সোমবারের দিন
বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়।

বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।  রাশিফল -এর ওপর চোখ রেখে শুরু করুন আজ সোমবারের দিন।

মেষ রাশি: মন ভালো রাখতে আজ অবশ্যই ধ্যান এবং যোগ ব্যায়াম করুন। ঢাকা দেওয়া নেই এমন কোনো খাবার আজ খাবেন না। আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে নজর রাখা দরকার। অন্যথায় আপনি আগামী সময়ে আর্থিক সঙ্কটের মুখোমুখি হতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। ব্যস্ততার মধ্যেও পরিবার এবং বন্ধুদের আজ কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন।

বৃষ রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনো সিদ্ধান্ত নেবেন না। অভিভাবকদের সহায়তায় আজ আপনি কোনো আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। সন্ধ্যের দিকে পাওয়া কোনো আকষ্মিক সুখবর পুরো পরিবারের জন্য খুশির মেজাজ বয়ে আনবে। পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময়ে আজ সংযত হয়ে কথা বলুন। জীবনসঙ্গীকে আজ অবশ্যই কিছুটা সময় দিন।

মিথুন রাশি: আপনি আজ আপনার বাবা-মায়ের কাছ থেকে অর্থ সঞ্চয় এবং লেনদেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যার ফলে আপনি লাভবান হবেন। আজ কোনো বিষয় নিয়ে অত্যধিক উত্তেজিত হয়ে পড়বেন না। নাহলে শরীর খারাপ হয়ে যাবে। আপনি আপনার বাড়ির পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন। শরীর সুস্থ রাখতে আজ অবশ্যই কিছুটা বিশ্রাম নিন।

কর্কট রাশি: কোনো পার্টিতে আজ আপনি সপরিবারে উপস্থিত হতে পারেন। মন ভালো রাখতে নিজেকে কিছু সৃজনশীল কাজে ব্যস্ত রাখুন। অপ্রয়োজনীয়ভাবে আজ সময় নষ্ট করবেন না। কর্মক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করুন। আর্থিক লেনদেন করার সময়ে আজ মাথা ঠান্ডা রাখুন। অবসর সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন। বিবাহিত জীবন আজ সুখের হবে।

সিংহ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। চোখে ছানির রয়েছে এমন রোগীদের আজ দূষিত পরিবেশ এড়িয়ে চলা উচিত। নাহলে চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি, যদি সম্ভব হয় সূর্যালোকের অতিরিক্ত সংস্পর্শ এড়িয়ে চলুন। পরিবারের সদস্যদের সাথে আজ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আইনজীবীদের তাঁদের নতুন মক্কেলদের সাথে আলোচনা করার জন্য এই দিনটি চমৎকার।

কন্যা রাশি: পড়াশুনোর পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকার কারণে অভিভাবকেরা সন্তানদের প্রতি রেগে যেতে পারেন। কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তির স্বার্থপর ব্যবহার আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে। অতিরিক্ত টাকা আজ জমি কিংবা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। বাবা-মায়ের পরামর্শগুলি মেনে চললে আপনি আজ লাভবান হবেন। কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করলে আপনি প্রশংসা অর্জন করবেন।

তুলা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো। তবে, আজ অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনার মন আজ সারাদিন জুড়ে ভালো থাকবে। যদিও, প্রেমের জীবনে সতর্ক হতে হবে। পুরোনো কোনো বন্ধুর সাথে আজ আপনার যোগাযোগ হতে পারে। পরিবারের সদস্যদের সাথে দুর্দান্ত সময় কাটবে। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান। স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো একটি দিন। কোনো অর্থনৈতিক চুক্তি আজ সম্পন্ন হবে এবং আপনি বিপুলভাবে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে। পাশাপাশি, সহকর্মীদের কাছ থেকেও কোনো কাজে সাহায্য পাবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। বিবাহিত জীবন সুখের হবে।

ধনু রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। কোথাও বিনিয়োগের আগে আজ সতর্ক থাকুন। আপনি আজ কোনো সামাজিক কর্মকান্ডে যুক্ত হতে পারেন। আপনার কোনো নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে আজ সবাই উৎসাহিত হবেন। কোথাও সফর করার পক্ষে দিনটি ভালো নয়। তাই, সতর্ক থাকুন। জীবনসঙ্গীর সাথে আজ দুর্দান্ত সময় কাটবে।

মকর রাশি: আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। এছাড়াও, আজ আপনার কিছু নতুন বন্ধু তৈরি হবে। সন্দেহজনক আর্থিক লেনদেন থেকে আজ বিরত থাকুন। নাহলে লোকসানের সম্মুখীন হবেন। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যদি আপনি বাড়ি থেকে দূরে কোথাও চাকরি করেন সেক্ষেত্রে আজ আপনি অবসর সময়ে পরিবারের সদস্যদের সাথে দীর্ঘক্ষণ ফোনে কথা বলতে পারেন। পাশাপাশি, বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীল হয়ে উঠবেন। স্ত্রীর সাথে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে।

কুম্ভ রাশি: আপনি আজ কোনো সামাজিক জমায়েতে উপস্থিত থাকতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, আজ আপনি বিপুল অর্থ উপার্জন করতে পারবেন। আপনি আজ অর্ধাঙ্গিনীর সাথে সন্ধ্যে নাগাদ কোনো সিনেমা দেখতে যেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি আজ নজর দিন।

মীন রাশি: অপ্রয়োজনীয় ভাবে আজ সময় নষ্ট করবেন না। নাহলে আপনি সবার থেকে পিছিয়ে পড়বেন। আর্থিক বিষয় নিয়ে আজ পরিবারের সদস্যদের সাথে আপনার মতবিরোধ হতে পারে। তাই, মাথা ঠান্ডা রাখুন। পাশাপাশি, সবার সাথে সংযত হয়ে কথা বলুন। আজকে এই রাশির কিছু পড়ুয়া ল্যাপটপ বা টিভিতে কোনো সিনেমা দেখে নিজের সময় ব্যয় করতে পারে। কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করলে আপনি লাভবান হবেন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজ সোমবারের দিনআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনামকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।