× Banner
সর্বশেষ
বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

রাম মন্দির গড়ার সংকল্প নিয়ে ২৭ বছর ধরে উপবাস ঊর্মিলা চতুর্বেদীর

Kishori
হালনাগাদ: রবিবার, ২ আগস্ট, ২০২০
রাম মন্দির গড়ার সংকল্প

ভারতের অযোধ্যাতে রাম মন্দিরের নির্মাণের জন্যে কয়েক দশক ধরে রাম ভক্তদের অপেক্ষার অবসান ঘটেছে। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে মন্দির ভেঙ্গেই বাবরি মসজিদ বানানো হয়েছিল। ওই জমিতে এবার রাম মন্দির নির্মাণ হবে। রাম মন্দির নির্মাণের ঘোষণা হওয়ার পর খুব বেশি খুশি হয়েছিল জবলপুরের ঊর্মিলা চতুর্বেদী। রাম মন্দির গড়ার সংকল্প নিয়ে ২৭ বছর ধরে উপবাস করছেন ঊর্মিলা, মন্দির নির্মাণের মাধ্যমে এবার ভাঙবেন ব্রত।

ঊর্মিলা চতুর্বেদী রাম মন্দিরের সংকল্প নিয়ে ১৯৯২ সাল থেকে অর্থাৎ ২৭ বছর ধরে অন্ন না খেয়ে উপবাস করছেন। উনার বয়স এখন ৮৭। এখন ওনার এই সংকল্প সম্পূর্ণ হয়েছে।

ঊর্মিলা দেবী জানান, উপবাসের পিছনে ওনার একটাই লক্ষ্য ছিল, আর সেটা হল অযোধ্যাতে রাম মন্দির হওয়ার নিজের চোখে দেখা।  ৮৭ বছরের ঊর্মিলা চতুর্বেদী ১৯৯২ সাল থেকে অন্ন মুখে নেননা।

জবলপুরের বিজয় নগর এলাকার বাসিন্দা ঊর্মিলা চতুর্বেদী জানান, বিতর্কিত সৌধ ভাঙার সময় দেশে হিংসা ছড়িয়ে পড়ে। দেশ রক্তাত্ত্ব হয়। হিন্দু-মুসলিম ভাইয়েরা একে অপরের রক্ত বইয়ে দেয়। এসব দেখে আমি খুব হতাশ হয়ে পড়ি। আর সেই দিনই আমি সংকল্প নিই যে, এবার মুখে অন্ন তখনই তুলব, যখন অযোধ্যাতে রাম মন্দির নির্মাণ হবে।

অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই আগস্ট রাম মন্দিরের শিলন্যাস করবেন আর ঊর্মিলা দেবী সেদিন নিজের ঘরে বসে রাম নাম জপ করবেন। উনি অযোধ্যায় রামলালার দর্শনের পরেই অন্ন গ্রহণ করতে চান।


এ ক্যটাগরির আরো খবর..