× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

প্রয়াগরাজে মাঘ মেলায় রাম মন্দিরের মডেল উত্থাপন ভিএইচপির

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ ভারতের সুপ্রিম কোর্ট রাম মন্দির নির্মাণের দায়িত্বভার দিয়েছে কেন্দ্রের ওপর। কিন্তু কেন্দ্র কিছু জানানোর আগেই বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির কেমন দেখতে হবে তার একটি মডেল সকলের সমানে তুলে ধরল। প্রয়াগরাজে এখন চলছে মাঘ মেলা। সেখানে পুণ্যার্থীদের ভিড়ও জমছে। সেই মেলা প্রাঙ্গণেই এই মডেল সামনে আনে ভিএইচপি।

১৯৮৯ সালে প্রথম রাম মন্দির তৈরির জন্য রাম মন্দিরের একটি মডেল সামনে এনেছিল এই বিশ্ব হিন্দু পরিষদই। সংগঠনের তরফে জানানো হয়েছে এবারও যে মডেল প্রয়াগরাজে সামনে আনা হল তা সেই ৩০ বছর আগেরই মডেলটি। হুবহু সেই মডেলেই তৈরি হবে রাম মন্দির বলে জানানো হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের তরফে। ১৯৮৯ সালের মডেলটি সামনে আনা হয়েছিল তদানীন্তন প্রয়াগের কুম্ভমেলা প্রাঙ্গণে। আর এবার আনা হল অধুনা প্রয়াগরাজের মাঘ মেলায়।

বিশ্ব হিন্দু পরিষদের সহসভাপতি চম্পত রাই বলেন, ১৯৮৯ সালে যে শিলাখণ্ডগুলি এই রাম মন্দির তৈরির জন্য নিয়ে আসা হয়েছিল তা অযোধ্যায় তখন থেকেই রয়ে গেছে। সেই শিলাখণ্ড যে রাম মন্দিরের মডেলকে সামনে এনে তৈরি তাই এবার ব্যবহার হবে। শিলাখণ্ডগুলি যাতে ব্যবহার করা যায় সেজন্যই নতুন কোনও মডেল নয়, পুরনো মডেলই ধরে রাখা হচ্ছে। তিনি আরও বলেন, গরু ও গঙ্গা ভিএইচপি-র পরিচয়। তাই এই ২টি বিষয়ের ওপর আলোচনাও বাড়ান হবে।


এ ক্যটাগরির আরো খবর..