× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

রানী এলিজাবেথের থেকেও বেশি সম্পত্তির মালকিন ভারতীয় নারী

Kishori
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
মালকিন ভারতীয় নারী

পৃথিবীর অন্যতম ধনী পরিবার ব্রিটিশ রাজ পরিবার। কিন্তু ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের থেকেও বেশি সম্পত্তির মালকিন ইনফোসিসের (Infosys) ভারতীয় প্রতিষ্ঠাতা ও ইউকের চ্যান্সেলর নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তি

সম্প্রতি ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান এই তথ্য সামনে এনেছে। আসলে ব্রিটেনের মন্ত্রীদের নির্বাচনে লড়ার আগেই নিজের ও নিজের পরিবারের সকলের সম্পত্তির পরিমাণ জানাতে হয়। কিন্তু নারায়ণ মূর্তির জামাই তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ সঠিক জানাননি।

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে অক্ষতা মূর্তির মোট সম্পত্তির পরিমাণ ৪৩০ মিলিয়ন বা ৪২০০ কোটি টাকা। নিজের বাবার কোম্পানিতেই তাঁর শেয়ার রয়েছে। সেখানে ব্রিটেনের রানীর সম্পত্তির পরিমাণ ৩৫০ মিলিয়ন বা ৩৪০০ কোটি টাকা।

এই তথ্য সামনে এসেছে। তবে এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে ব্রিটেনে। অভিযোগ, নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনক তাঁর স্ত্রী অর্থাৎ অক্ষতার মোট সম্পত্তির পরিমাণ সেখানকার সরকারের থেকে লুকিয়ে গিয়েছেন।

নিয়মানুযায়ী ব্রিটেনের সব মন্ত্রীদের নিজের ও পরিবারের সকলের মোট সম্পত্তির পরিমাণ জনসমক্ষে জানাতে হয়। কিন্তু সুনক তাঁর স্ত্রীর সম্পত্তি হিসেবে একটি ক্যাপিটাল ফার্মের মালিক হিসেবেই দেখিয়েছেন।

আর এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই গোটা ব্রিটেনে হইচই শুরু হয়েছে। ইনফোসিসের সঙ্গে আমাজন ইন্ডিয়ার একটি জয়েন্ট ভেঞ্চারেও অক্ষতার বেশ কিছু বেনামি শেয়ার রয়েছে বলে গার্ডিয়ান দাবি করেছে।


এ ক্যটাগরির আরো খবর..