ভারত প্রতিনিধিঃ রাত ১০ টা থেকে সকাল ৬টা পর্যন্ত মসজিদে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হল কর্ণাটকে।
ওয়াকাফ বোর্ড বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয় যে, রাত ১০ টা থেকে সকাল ৬টা পর্যন্ত মসজিদে মাইকের ব্যবহার করা যাবে না। এই বিজ্ঞপ্তিতে তারা এও বলে, “সাইলেন্ট জোন” এলাকায় এই নিষেধাজ্ঞার উল্লঙ্ঘন হতে দেখলে শাস্তির ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য যে, হাসপাতাল, স্কুল-কলেজ, কোর্ট ইত্যাদির চারিদিকে কমপক্ষে ১০০ মিটার পর্যন্ত এলাকা এই “সাইলেন্ট জোন”-এর মধ্যে পড়ে।
রাতের বেলায় মাইক বাজানোয় নিষেধাজ্ঞা জারি করার এই সিদ্ধান্ত ২০২০ সালে ১৯শে ডিসেম্বরে কর্ণাটকের ওয়াকাফ বোর্ডের ৩২৭তম মিটিং-এ নেওয়া হয়েছিল।




