× Banner
সর্বশেষ
ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ

রাণীশংকৈল থানা পুলিশের রমরমা ব্যবসা

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাও জেলার আদর্শ উপজেলা রাণীশংকৈল। এ উপজেলার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় ও আইনের প্রতি শ্রদ্বাশীল। এ কারণেই রাণীশংকৈল থানায়  এ এস আই, এস আই’রা একবার এ উপজেলার মানুষের নীতি বুঝতে পেরে তাদের দূর্বলতার সুযোগ নিয়ে আইনের নামে বিভিন্ন অভিযোগের বিভিন্ন মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে বুনে যাচ্ছেন আঙ্গুল ফুলে কলা গাছ।

এ ধরনের অনেক পূর্ব পরিচিত এ এস আই ও এস আই বিভিন্ন জায়গায় বদলি নিলেও কিছুদিন পরেই চলে আসেন আবার রাণীশংকৈল থানায়। এ এস আই হায়দার আলী এদের মধ্যে একজন।

একটি বিশ্বস্ত সুত্রে জানা যায়, এ এস আই হায়দার রাণীশংকৈল থানায় আসেন গত ২০১২ সালের দিকে এরপর তার একবার র‌্যাব বাহিনীতে বদলী হয়। সম্প্রতি বালিয়াডাঙ্গী থানায় হলেও অজ্ঞাত কারণে তিনি রাণীশংকৈল থানায় অবস্থান করছেন। বদলী না নেওয়ার কারণ খুজতে গিয়ে দেখা যায় তিনি এ এলাকায় পুলিশী রাজত্ব কায়েম করে চলেছেন। যে কোন অভিযোগ তার পরিচিত দালালরা তাকে এনে দেয় তিনি তৈল খরচ ও বিচার করে দেওয়ার আশ্বাসে নেন মোটা অংকের উৎকোচ। করে দেন প্রহসনের বিচার এছাড়াও তিনি এখানে মোটর যান ব্যবসায় রয়েছেন তার একটি ১৮ সিটের সাদা কালারের ঢাকা মেট্রো চ ০২-৩৫৪৮ নাম্বারের মাইক্রোবাস রয়েছে। মাইক্রোবাসটি থানার হায়দার দারোগার নামে চলে । অত্র থানায় দির্ঘদিন থেকে থাকার কারনে বেপরোয় হয়ে উঠেছে। তিনি স্থানীয় কোন জনপ্রতিনিধি সচেতন মহল কাউকে তোয়াক্কা করেন না। এরপর তিনি এ থানায় ওয়াকিবহাল।

অপরদিকে ডিএসবি আলম তার স্ত্রীর নামে দুইটি অটো চার্জার কিনে চালাচ্ছেন রমরমা ব্যবসা। এলাকার মাদক সেবীদের সাথে সখ্যতা। তাদের কাছ থেকে টোল আদায়। মাসোয়ারা আদায় করে কোন কোন বড় বাবুকে ম্যানেজ করে চলে। মাস দুয়েক আগে তার অপকর্মের সংবাদ পত্রিকায় প্রকাশ হওয়ার পর হরিপুর থানায় বদলী হয়। অজ্ঞাত কারনে এক দেড় মাসের ভিতর আবার সে রাণীশংকৈল থানায় বদলী হয়ে আসে ২৩ ডিসেম্বর। সে সাড়ে ৫ বছর থেকে রাণীশংকৈল থানায় কর্মরত থাকলেও আজ অবধি সে কোন উল্লেখযোগ্য কাজের স্বাক্ষর রাখতে পারেনি। মাদক চক্রের সাথে সখ্যতা থাকায় কোন মাদক ব্যবসায়ীকে আটক করা বা মাদক দ্রব্য আটকের কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেনি। এলাকায় তার বিভিন্ন ধরনের ব্যবসা থাকায় মোটা অংকের টাকার বিনিময়ে জোর তদবির করে সে আবার রাণীশংকৈল থানায় বদলী হয়ে এসেছে।

রাণীশংকৈলে সচেতন মহলের প্রশ্ন তাদের খুটির জোর কোথায় ? সুধীমহলের প্রশ্ন রাণীশংকৈলে কি এমন মোহ রয়েছে যাতে করে পুলিশের লোকজন একবার এখানে আসলে আর বদলী হয়ে যেতে চায়না।

ডিএসবি আলম জানান, অটো চার্জার দু’টো আমার স্ত্রীর নামে কেনা আছে। ওগুলো আমার না।


এ ক্যটাগরির আরো খবর..