রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

রাণীশংকৈল প্রতিনিধি:ঠাকুরগাওয়ের রাণীশংকৈল গোগর এলাকার আলহাজ আব্দুর রহিম ফিলিং ষ্টেশন সংলগ্নে সড়ক দুর্ঘটনায় আব্দুল মালেক (২৮) শুক্রবার সন্ধ্যায় মারা যায়।

আব্দুল মালেক পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের মৃত আবুল কালামের ছেলে। রাণীশংকৈলে ইটের খুয়া ভেঙ্গে বাড়ি ফেরার সময় খুয়া ভাঙ্গা ভটভটির চেইন ছিড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সুত্রমতে, আহত ৩ জনের নাম ঠিকানা জানা যায়নি। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছেন।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।