রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষন’র অপরাধে ৭ই মার্চ ধর্ষক তুহিন (৩৮)কে আটক করেছে থানা পুলিশ।
পৌরসভার ৬নং ওয়ার্ডের কামাল হোসেন’র ছেলে তুহিন ভাংড়ি ব্যবাসয়ী। মহলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীর বাড়িতে ভাংড়ি কিনে। ভাংতি টাকা নায় বলে তুহিন স্কুল ছাত্রীকে তার বাড়িতে নিয়ে যায়। বেলা আড়াইটার তুহিন তার স্ত্রী চায়নাকে টাকা ভাংতির জন্য বাজারে পাঠায়। সুযোগে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। রাণীশংকৈল থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার বেগতিক দেখে তাকে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে পাঠান। বিকালে থানা পুলিশ ধর্ষককে আটক করতে সক্ষম হন।
এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধিন রয়েছে।





