কামাল হোসেন খান, কালকিনি মাদারীপুর থেকেঃ কালকিনিতে উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ এর সহযোগী সংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
আজ (বুধবার) সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং র্যালি বের করা হয়।
র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. লোকমান হোসেন, জেলা পরিষদের সদস্য মীর মামুন, পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল বাসার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন প্রমুখ।




